Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে চলে গেল আরেক শিশু, হাসপাতালে ৩২১

admin

প্রকাশ: ১৭ মে ২০২৬ | ১২:৩৪ অপরাহ্ণ | আপডেট: ১৭ মে ২০২৬ | ১২:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে চলে গেল আরেক শিশু, হাসপাতালে ৩২১

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে এক শিশু মারা গেছে। তার বয়স ৯ মাস।মারা যাওয়া শিশুর বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায়।

Manual8 Ad Code

গতকাল শনিবার (১৬ মে) সে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

Manual6 Ad Code

সূত্র জানায়, আজ রবিবার (১৭ মে) সকালের আগ পর্যন্ত ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৭৪ জন। এদের নিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩২১ জন রোগী ভর্তি আছেন।

তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে কারো হাম রোগ শনাক্ত হয়নি।

Manual2 Ad Code

এদিকে, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম রোগে আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩১ শিশু।

শেয়ার করুন