নিজস্ব প্রতিবেদক :
সিলেটের কুমারপাড়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার দুই নেতাকে আদালতে সোপর্দ করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তাদেরকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতার ছাত্রলীগ নেতা সিলেটের জকিগঞ্জ থানার ব্রাহ্মণগ্রামের জগদানন্দ পুরকায়স্থয়ের ছেলে জয়ানন্দ পুরকায়স্থ অর্নব (২৭)। তিনি জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমানে সিলেট মহানগর ছাত্রলীগের সদস্য। অপরজন রানা আলী মাসুদ রানা (২৩)। তিনি হবিগঞ্জের মাধবপুর থানার চকদার বাড়ীর মো. জসিম আলীর ছেলে।
পুলিশ জানায়, বুধবার সকালে নগরীর কুমারপাড়া এলাকায় ছাত্রলীগের একটি ব্যানার সামনে রেখে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন যুবক। খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুজনকে গ্রেফতার করে। এ সময় একজনের হেফাজত থেকে ‘বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগরের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল’ লেখা একটি ব্যানার জব্দ করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যান।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মুহাম্মদ মাঈনুল জাকির জানান, মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার দুইজনকে আদালতের সোপর্দ করা হয়েছে।সিলেট জেলা খবর
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।