Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে জুয়ার সরঞ্জামসহ ১২ জন জুয়ারি গ্রেফতার

admin

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩ | ০৩:৫৩ অপরাহ্ণ | আপডেট: ১২ এপ্রিল ২০২৩ | ০৩:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে জুয়ার সরঞ্জামসহ ১২ জন জুয়ারি গ্রেফতার

Manual8 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামী ও জুয়ার সরঞ্জাম সহ মোট ১২ জন জুয়ারি গ্রেফতার করা হয়েছে।

বুধবার ভোরে জৈন্তাপুর থানাধীন ৩নং চারিকাটা ইউনিয়নের অন্তর্গত বনপাড়া সাকিনস্থ খেরীগুল বাজারে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় সরঞ্জামাদি ৬০ পিস তাস, ৪ প্যাকেট ডারবি সিগারেট, ৪টি বিভিন্ন রংয়ের গ্যাসলাইট, একটি চেড়া প্লাস্টিকের পাটি এবং জুয়ার আসর থেকে ৯ হাজার ৯০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় ১২ জন জুয়ারিকে গ্রেফতার করা হয়।

এদিকে মঙ্গলবার (১১ এপ্রিল) গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী আফতার আহমদ। সে জৈন্তাপুর উপজেলার দরবস্ত কাঞ্জর এলাকার মৃত তজমুল আলী উরপে তজই ছেলে।

Manual5 Ad Code

গ্রেফতারকৃত ১২ জন জুয়ারি হলেন জৈন্তাপুরের বাউরভাগ দক্ষিণ (বনপাড়া) এলাকার জালাল উদ্দিন ছেলে মো. শামীম আহমদ (৩৫), মৃত আব্দুস ছোবহানের ছেলে আলীম উদ্দিন (৩৮), মৃত রিয়াজুল হকের ছেলে মো. এরশাদ আহমদ (৩৮), মন্তাজ আলীর ছেলে মোঃ সেলিম আহমদ (২৫), আব্দুল মতিনের ছেলে গিয়াস আহমদ (২৯), হাবিব আহমদের ছেলে মো. এমরান আহমদ (২৫), মৃত তোতা মিয়ার ছেলে মো. শাহনুর রহমান (৩৫), হাবিবুর রহমানের ছেলে হোসাইন আহমদ (২৭), মৃত কনু মিয়ার ছেলে জালাল উদ্দিন (৩৭), আলাউর রহমানের ছেলে ফারুক আলম @ মারুফ (৩৬)। জৈন্তাপুর চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল পশ্চিম এলাকার মৃত আরজান আলীর ছেলে হাবিবুর রহমান (৩৫), মৃত মঈন উদ্দিনের ছেলে মো. সোলেমান (৩০)।

Manual3 Ad Code

জুয়া খেলার সরঞ্জামাদিসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১১/৬৭ নং মামলা দায়ের করা হয়।

Manual1 Ad Code

শেয়ার করুন