স্টাফ রিপোর্টার:
সিলেটে অবৈধভাবে টিলা কাটছিলেন মতুর্জা হাসান। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অভিযানে টিলা কাটার সত্যতা পেয়ে মতুর্জা হাসানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে।
বুধবার বিকেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি দক্ষিণপাড়া গ্রামে মতুর্জা হাসানকে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মর্তুজা হাসান তার মালিকানাধীন একটি টিলা কাটছিলেন। খবর পেয়ে বুধবার বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পালের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এ অবৈধভাবে টিলা কাটার দায়ে মতুর্জা হাসানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল জানান, পরিবেশ রক্ষা ও টিলাকাটার বিরুদ্ধে গোলাপগঞ্জ উপজেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।