নিজস্ব প্রতিবেদক:
সিলেটে জাফলংগামী পর্যটকবাহী বাসকে ধাক্কা দিয়ে পালিয়েছে একটি পাথর বোঝাই ট্রাক। এতে বাসের আরোহী ৩ পর্যটক মারাত্মক আহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় সিলেট-তামাবিল রোডের জৈন্তাপুর উপজেলর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছেন, রাজবাড়ী থেকে ৬দিনের জন্য সিলেট ভ্রমনে এসেছিলেন কয়েকজন পর্যটক। তারা জাফলংয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন। দুর্ঘটনার সময়ে সিলেটগামী পাথর বোঝাই একটি ট্রাক (রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্র্রো ট ২২-৭৫০১ পর্যটকবাহী বাসটিকে (ঢাকা মেট্রো ব ১২-১৮৪৯) ধাক্কা দিলে বাসটি কাদে পড়ে যায়।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তামাবিল হাইওয়ে পুলিশ।
আহত ৩ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাদের নাম ঠিকানা বা বিস্তারিত পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি বলে জানিয়েছেন তামাবিল হাইওয়ে থানার ইনচার্জ এসআই নাজমুল।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।