Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ৮ জনের

admin

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ১১:৩৩ পূর্বাহ্ণ | আপডেট: ০৩ মে ২০২৬ | ১১:৩৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ৮ জনের

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এসময় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিভাগীয়ভ্রমণ গাইড

Manual3 Ad Code

রবিবার (৩ মে) সকালে দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় কাঁঠালবোঝাই ট্রাক ও শ্রমিকবাহী ডিআই পিক-আপের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে।

নিহত ৮ জনের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সিলেটের জালালাবাদ থানার সুজাত আলীর ছেলে বদরুল (৩০), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত খরম আলীর ছেলে ​মো. সুরুজ আলী (৬০), একই গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা.মুন্নি (৩৫), মৃত নূর সালামের ছেলে ফরিদুল (৩৫)।

তাদের বেশিরভাগের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের বলে জানা গেছে। তারা বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের কাজে যাচ্ছিলেন।

Manual4 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। তিনি জানান, ডিআই পিকআপে করে শ্রমিকরা সুনামগঞ্জের উদ্দেশ্য যাচ্ছিলেন। আর কাঁঠালবাহী ট্রাক ওই পথ দিয়ে আসতে গিয়ে তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন আর হাসপাতালে গিয়ে আরো ৪ জন নিহত হয়েছেন। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। এ ঘটনার পরপরই দুই গাড়ির চালক পালিয়ে গেছে। আর ট্রাকের হেল্পারকে আটক করা হয়েছে। আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সবার পরিচয় এখনো জানা যায়নি।

Manual8 Ad Code

শেয়ার করুন