নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন বটেশ্বর বাজার এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্যসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি পিকআপ আটক করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে অভিযান দিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. আব্দুল কাদির (২৪)। সে সিলেটের গোয়াইনঘাট থানার বড় নগর ফতেহপুর এলাকার মো. সোনা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন গেইলপাড়া, বটেশ্বর বাজারস্থ মায়ের দোয়া ভ্যারাইটিস স্টোরের সামনে অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় একটি পিকআপ (ঢাকা মেট্রো-ল-২৩-৩৬৯৪) রেজিস্ট্রেশন নম্বরের গাড়িটি তল্লাশি করে ৫১০ কেজি ভারতীয় অবৈধ কাজুবাদাম, ১ হাজার ৪৩০ পিস ভারতীয় অবৈধ চকলেট ও ৩ হাজার ৪২০ পিস ভারতীয় অবৈধ ক্লপ জি ক্রিমসহ একজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ৮ লাখ ৩১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, ‘এ ঘটনায় শাহপরান (রহ.) থানার মামলা নং-২৩, তারিখ-২১/০৮/২০২৬ খ্রি., The Special Powers Act, 1974-এর 25B(1)(b)/25D ধারায় রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।