স্টাফ রিপোর্টার:
সিলেটে ২৬৮ বস্তা ভারতীয় চিনি ও একটি কার্গো ট্রাকসহ ২ চোরকারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নগরীর দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার থেকে অভিযান চালিয়ে চোরকারবারিদের আটক ও পণ্য জব্দ করে মহনগর পুলিশের গোয়েন্দা বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের ছত্রজিতপুরের মো. মদুল ইসলামের ছেলে কাজল আলী (৩০) ও মো. আমির মিয়ার মিয়ার ছেলে মো. বাবু সাদ্দাম (৩০)।
তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা হয়েছে। গতকাল আদালতের নির্দেশে আসামীদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আটককালে আসামীদের থেকে ২৬৮ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়; যার বাজার মূল্য প্রায় ১৬ লাখ ৮হাজার টাকা এবং ভারতীয় চিনি পরিবহনের কাজে ব্যবহৃত হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করা হয়েছে; যার রেজি. নং-ঢাকা মেট্রো ট-২২-৩৯৪৬, ট্রাকটির মূল্য আনুমানিক ৪০ লাখ টাকা।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।