স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীতে অভিযান চালিয়ে চার জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরীর কাজিরবাজাররস্থ অগ্রণী ব্যাংক সংলগ্ন শাহীনের কলোনির সজিবের ঘরের বারান্দায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার সুজাতপুর গ্রামের মো. শামছু মিয়ার ছেলে সাইফুল (২৪), সিলেট নগরীর শেখঘাটের মো. হাসান মিয়ার ছেলে মো. সাগর আহমদ (২৪), হবিগঞ্জের লাখাই উপজেলার করাব গ্রামের মৃত মো. দারগ আলীর ছেলে আলমগীর হোসেন (৩৭) ও সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার সোনাচোরা গ্রামের মো. আবদুল মন্নানের ছেলে শফিকুল ইসলাম বাদল।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযানকালে ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। আটককৃতদের আদালতে সোর্পদ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।