Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ‘থালা-বাটি’ নিয়ে আন্দোলনে রাস্তায় হকাররা

admin

প্রকাশ: ১৭ মে ২০২৬ | ০৫:০৫ অপরাহ্ণ | আপডেট: ১৭ মে ২০২৬ | ০৫:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ‘থালা-বাটি’ নিয়ে আন্দোলনে রাস্তায় হকাররা

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে পুলিশ, ভ্রাম্যমাণ আদালত ও সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন হয়রানি এবং নির্যাতনের প্রতিবাদ এবং ফুটপাতে বিকেল ৫টার পর ব্যবসার সুযোগ চেয়ে রাস্তায় নেমেছেন হকাররা। ‘তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদ’-এর ব্যানারে আয়োজিত এ অবস্থান ধর্মঘটে অংশ নিয়ে তারা নিজেদের জীবিকা রক্ষার দাবি জানান।

Manual2 Ad Code

রবিবার (১৭ মে) বেলা ১টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে নগরীর বন্দরবাজার এলাকায় তীব্র যানজট ও জনভোগান্তির সৃষ্টি হয়।

জানা গেছে, নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে হকাররা এসে সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে জড়ো হন। পরে সেখানে অবস্থান নিয়ে থালা-বাটি বাজিয়ে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।

Manual6 Ad Code

হকাররা অভিযোগ করেন, ‘দীর্ঘদিন ধরে পুলিশ, ভ্রাম্যমাণ আদালত ও সিটি কর্পোরেশনের বিভিন্ন অভিযানের নামে তাদের ওপর অব্যাহত হয়রানি ও নির্যাতন চালানো হচ্ছে। প্রতিদিন জীবিকার তাগিদে রাস্তায় বসে ব্যবসা করতে গেলেও উচ্ছেদ অভিযান, মালামাল জব্দ, জরিমানা ও ভয়ভীতি দেখানোর কারণে তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। অনেক সময় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই অভিযান চালিয়ে তাদের দোকানের মালামাল নিয়ে যাওয়া হয়, ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

Manual1 Ad Code

হকাররা আরও বলেন, ক্ষুদ্র ব্যবসার আয় দিয়েই তাদের পরিবার চলে। কিন্তু বারবার উচ্ছেদ ও হয়রানির কারণে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তারা দাবি করেন, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে এভাবে উচ্ছেদ অভিযান চালানো অমানবিক। দ্রুত হয়রানি বন্ধ, স্থায়ীভাবে ব্যবসা করার সুযোগ এবং হকারদের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দের দাবি জানান আন্দোলনকারীরা।

কর্মসূচিতে অংশ নেওয়া হকারদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। এর মধ্যে ‘হকার বাঁচলে, বাঁচবে দেশ, তারেক জিয়ার বাংলাদেশ’ লেখা সম্বলিত প্ল্যাকার্ডও ছিল। বিকেল ৪টার দিকে অবস্থান ধর্মঘট স্থগিত করে নগর ভবনের সামন ছাড়েন।

Manual8 Ad Code

এর আগে গত ১৪ মে একই দাবিতে নগরে হকাররা বিক্ষোভ মিছিল করেছিলেন।

শেয়ার করুন