Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে নাগরিক নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে পুলিশ

admin

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ০৬:২৯ অপরাহ্ণ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ | ০৬:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে নাগরিক নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে পুলিশ

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের সড়কে স্বাচ্ছন্দ ফেরাতে এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে পুলিশ। গত কয়েকদিন ধরে টানা অভিযান চলছে। এসব অভিযানে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ৩২ ঘন্টায় আরও ৮৭টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) নিজেদের ফেসবুক পেইজে এসব তথ্য জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল।

Manual5 Ad Code

তারা জানা শুত্রুবার রাত ১২টা থেকে (বৃহস্পতিবার দিবাগত) শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই ব্যবস্থা নেওয়া হয়। ৮৭টি যানবাহনের মধ্যে ৪৬টির বিরুদ্ধে মামলা এবং ৪১টিকে আটক করা হয়েছে।

Manual6 Ad Code

মামলা দেওয়া যানবাহনগুলোর মধ্যে রয়েছে ১টি বাস, ২টি প্রাইভেটকার, ৫টি সিএনজিচালিত অটোরিকশা, ৩৬টি মোটরসাইকেল ও ২টি অন্যান্য যানবাহন।

আর আটক যানবাহনের মধ্যে ২টি প্রাইভেটকার, ৪টি সিএনজিচালিত অটোরিকশা, ২৯টি মোটরসাইকেল ও ৬টি অন্যান্য যানবাহন রয়েছে।

Manual3 Ad Code

জনস্বার্থে এবং সড়ক নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

Manual7 Ad Code

শেয়ার করুন