Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে নিজ বাড়িতেই ম দে র আড়ত চালাতেন স্বামী-স্ত্রী

admin

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:২৮ অপরাহ্ণ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে নিজ বাড়িতেই ম দে র আড়ত চালাতেন স্বামী-স্ত্রী

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের বিশ্বনাথ উপজেলা থেকে ২ জনকে আটক করেছে পুলিশ। সোমবার ২১ (সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তাদেরকে আটক করে বিশ্বনাথ থানা পুলিশ। আটককৃতরা হলেন বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের নওধার মাঝপাড়া গ্রামের মৃত আব্দুল মছব্বিরের ছেলে আব্দুল হক (৫০) ও তার স্ত্রী রুজিনা বেগম (৩৬)।

Manual1 Ad Code

পুলিশ জানায়, সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার মাঝপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটক দুই ব্যক্তির নিজ বসতঘর ও বাড়ির বাঁশবাগানের মাটির নিচ থেকে ২০৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের পরে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মুলে এ রকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Manual7 Ad Code

শেয়ার করুন