Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে পিকআপ ও নোহায় করে যে ম*র*ণ*নে*শা পরিবহণ করতেন তারা

admin

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:২৭ অপরাহ্ণ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে পিকআপ ও নোহায় করে যে ম*র*ণ*নে*শা পরিবহণ করতেন তারা

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ১০ হাজার ইয়াবা বড়িসহ ৩জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় একটি পিকআপ গাড়ি ও একটি নোহা আটক করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে অভিযান দিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Manual5 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার রৌমারী থানার চর নতুনবন্দর এলাকার মৃত লাল মিয়ার ছেলে মো. নুর হাকিম (৩০), একই থানার শৌলমারী এলাকার আজবাহার মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (৩০) এবং নতুনবন্দর এলাকার আব্দুল খালেকের ছেলে মো. এহসানুল হক (২৬)।

পুলিশ জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মোগলাবাজার থানাধীন নৈখাই খালেরমুখ বাজারস্থ হক ট্রেডার্সের সামনে অভিযান পরিচালনা করে। এসময় একটি নম্বরবিহীন পিকআপ ও একটি নোহা গাড়ি (রেজিস্ট্রেশন নম্বর-ঢাকা মেট্রো চ-৫৩-২১৩২) আটক করে তল্লাশী চালানো হয়। তল্লাশীকালে নম্বরবিহীন পিকআপ ও একটি নোহা গাড়ি থেকে ৯ হাজার ৬৭০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তাৎক্ষনিক মাদকের সাথে জড়িতের গ্রেফতার করতে গেলে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায় এবং ৩জনকে গ্রেফতার করা হয়।

Manual3 Ad Code

গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায় যে, পলাতক আসামীদের মাধ্যমে সিলেট সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা বড়িসংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও পরিবহন করতো।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে মোগলাবাজার থানার মামলা নং-০৪, তাং-০৯/০৯/২০২৬খ্রি. ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণীর ১০(গ)/৩৮/৪১ রুজু হয়। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

Manual2 Ad Code

শেয়ার করুন