Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে পুলিশের কব্জায় ৪৩ অপরাধী

admin

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ | ০২:৫৫ অপরাহ্ণ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ | ০২:৫৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে পুলিশের কব্জায় ৪৩ অপরাধী

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
অপরাধ নিয়ন্ত্রণের জন্য সিলেট মহানগর পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিনই পুলিশ অভিযান চালিয়ে অপরাধীদের ধরে আইনের আওতায় নিয়ে আসছে। সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ীসহ নানা অপরাধের কারণে ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ এ্রপ্রিল) পুলিশের ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়।

Manual6 Ad Code

পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) ১২টা থেকে বুধবার (২৮ এপ্রিল) সকাল পর্ন্ন্টাত ৮ ঘণ্টায় সিলেট মহানগর পুলিশের বিভিন্ন থানা থেকে পৃথক পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে ৪৩ জন‘কে গ্রেফতার করা হয়েছে।

Manual3 Ad Code

এরমধ্যে বিমানবন্দর থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলায় ৩ জন, কোতোয়ালি থানায় পরোয়ানাভুক্ত আরও ৩জন, ৪ ছিনতাইকারী, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বিমানবন্দর থানায় পুলিশ মাতদক ব্যবসায়ীকে গ্রেফতারের পাশাপাশি ২৮ পিস ইয়াবা উদ্ধার করেছে। এছাড়া মহানগর পুলিশ আইনে মহানগরী বিভিন্ন এলাকা থেকে ৭ জন, মহানগরী এলাকা থেকে সন্দেহজনক আরও ৩জনকে গ্রেফতার করা হয়েছে বলে ‍পুলিশ জানায়।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার মঞ্জুরুল আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মহানগর পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

Manual6 Ad Code

শেয়ার করুন