নিজস্ব প্রতিবেদক:
শাহপরান(রহঃ) থানা পুলিশের অভিযানে ২ জনকে আটক করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মুরাদপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন ময়মনসিংহের হালুয়াঘাট থানার মমিনগঞ্জ এলাকার মৃত কছিম উদ্দিন শেখের ছেলে আব্দুল মালেক (৪৯) ও হালুয়াঘাট থানার বলজানা এলাকার মো. মাসুদ মিয়ার ছেলে মো. জুনাইদ (১৮)।
পুলিশ জানায়, সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শাহপরাণ (রহঃ) থানার মুরাদপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি কাভার্ড ভ্যান (রেজিঃ নম্বর ঢাকা মেট্রো-ট-১১-২০৩৩) থেকে ২৫৪ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ ৬২ হাজার) টাকা।
শাহপরাণ (রহঃ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-৩৬, তারিখ-৩১/০৮/২০২৬ খ্রি:, ধারা- The Special Powers Act, 1974 এর 25B(1)(b)/25D রুজু হয়। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।