স্টাফ রিপোর্টার:
সিলেটে নিরিহ রোজাদার গ্রাহকদের সঙ্গে অভিজাত খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর প্রতারনা চলছেই। এবার মোটা অঙ্কের জরিমানা দিতে বাধ্য হয়েছে ফিজার সুবিদবাজার শাখা। অপরাধ, পোড়া তেল দিয়ে ইফতার তৈরি!
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে সিলেট বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন।
এসময় সিলেট মহানগর পুলিশ ও র্যাব-৯ এর একদল সদস্য সহযোগীতা করে।
জানা গেছে, ভোক্তা অধিকার অধিদপ্তর খাদ্যে ভেজাল প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসাবে বুধবার সুবিদবাজার এলাকায় বিভিন্ন দোকান ও শো’রুমে অভিযান চালায়।
এসময় সবাইকে মূল্য তালিকা প্রদর্শনে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এসময় স্থানীয় কয়েকজন গ্রাহকের দেওয়া তথ্যে ভিত্তিতে ফিজার সুবিদবাজার শাখায় অভিযান চালিয়ে পোড়া তেল দিয়ে ইফতার সামগ্রী তৈরির প্রমাণ পান তারা। সাথে সাথে ফিজার ওই শাখাটিকে ৩০ হাজার টাকা অর্থদন্ড ঘোষণা ও তাৎক্ষনিক তা আদায় করা হয়।
গ্রাহক সেবায় এমন অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ভোক্তা সংরক্ষন অধিদপ্তর।
উল্লেখ্য, এবারের রজমানের শুরু থেকেই অভিজাত সব খাদ্যপ্রস্তুতকারী প্রতিষ্ঠানের গুমর ফাঁস হচ্ছে। আভিজাত্যের আড়ালে তারা কখনো মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করছেন। কখনোবা ভেজাল তেলে ইফতারির মতো পণ্য তৈরি করছেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।