নিজস্ব প্রতিবেদক :
তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। মামলা আছে অন্তত ২০টি। পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন অবলিলায়। চালিয়ে যাচ্ছিলেন নিজের কুকর্ম। তবে শেষ রক্ষা হয়নি। ধরা পড়তে হয়েছে র্যাবের কাছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জালালাবাদ থানার পাঠানটুলাস্থ ফুলকলি শো’রুমের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯।
দুর্ধর্ষ এই আসামির নাম মো. কাউছার মিয়া (৩৮)। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ থানার ফেদারগাঁওয়ের মৃত আব্দুস ছোবহানের ছেলে।
তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায়, চুরি, ডাকাতি, হত্যা, অস্ত্র ও মাদক মামলাসহ অন্তত ২০টি অভিযোগ রয়েছে। এরমধ্যে মাদক মামলায় তিন বছরের সাজা নিয়ে তিনি পলাতক ছিলেন।
তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।