Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ফেন্সি শামীম পাকড়াও

admin

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬ | ০৩:৩০ অপরাহ্ণ | আপডেট: ২০ এপ্রিল ২০২৬ | ০৩:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ফেন্সি শামীম পাকড়াও

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের জৈন্তাপুর থেকে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শামীম আহমদ (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা জব্দ করে পুলিশ। পরে সিএনজি অটোরিকশা থেকে প্লাস্টিকের বস্তায় রাথা ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র‌্যাব। সিলেটের সংবাদ

গ্রেফতারকৃত শামীম জৈন্তাপুর থানাধীন হাউদপাড়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে। রবিবার (১৯ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর থানাধীন ফতেহপুর ইউনিয়নের উপ শ্যামপুর এলাকায় এ অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টেরপেয়ে একজন পালিয়ে গেলেও শামীমকে ধরতে সক্ষম হয় র‌্যাব।

Manual2 Ad Code

সোমবার (২০ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃত শামীমকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

Manual6 Ad Code

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত শামীম এবং পলাতক ব্যক্তি পরস্পর যোগসাজসে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে তাদের হেফাজতে রেখেছিল। পলাতক মাদক ব্যবসায়ীকে ধরতে র‌্যাবের অভিযান অব্যাহত আছে বলে র‌্যাব জানায়।

Manual3 Ad Code

শেয়ার করুন