স্টাফ রিপোর্টার:
সিলেটে মদসহ ভারতীয় এক নারীকে আটক করেছে পুলিশ। গত রবিবার রাতে দক্ষিণ সুরমার হুমায়ূন রশিদ চত্বর সংলগ্ন গ্রীণ লাইন বাস কাউন্টারের সামনের রাস্তা থেকে বনানী দাস নামের এক ভারতীয় নাগরিক নারীকে আটক করে।
বনানী দাস (৫১) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার পানিহাটি আর্শিবাদ এলাকার বাসুদেব দাসের স্ত্রী। তার কাছ থেকে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বনানী দাসের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোর্পদ করা হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।