Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

admin

প্রকাশ: ১৮ মে ২০২৬ | ০৫:১৩ অপরাহ্ণ | আপডেট: ১৮ মে ২০২৬ | ০৫:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ঝটিকা মিছিল করেছে। সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হেমু এলাকায় নেতাকর্মীরা এ মিছিল করেন।

মিছিলের সত্যতা নিশ্চিতে ও জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে কয়েকজন তরুণ মিলে একটি ব্যানার নিয়ে অনেকটা ফাঁকা সড়কে মিছিল করছেন। মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ১৫-২০ জন।

Manual5 Ad Code

মিছিলের ব্যানারে লিখা ছিল, ‘দেশরত্ম জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রায় বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে- স্বদেশ প্রত্যাবর্তন মিছিল।’ ব্যানারের নিচে লিখা ছিল ‘মো. নাজমুল ইসলাম, সভাপতি, সিলেট জেলা ছাত্রলীগ।’

সূত্র জানিয়েছে, মিছিলটি জৈন্তাপুর উপজেলার হেমু এলাকায় অনুষ্ঠিত হয়েছে। মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজনকে সনাক্ত করা গেছে।

Manual3 Ad Code

তারা হলেন- এমসি কলেজ ছাত্রলীগ নেতা মারুফ আহমদ, জৈন্তাপুর উপজেলার হেমু দাউদপাড়া গ্রামের রুমেল আহমদ, শ্যামপুর গ্রামের এস কে শাহীন আলম, শেখ সাইফুল ইসলাম ও শিকারখাঁ গ্রামের ফাহিম আহমদ।

Manual6 Ad Code

এ প্রসঙ্গে জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, একটি ঝটিকা মিছিলের খবর এসেছে। তবে এখনো এর সত্যতা মিলেনি। নিষিদ্ধ সংগঠনের কেউ এরকম মিছিল করে থাকলে কোনভাবেই রেহাই পাবে না। অবশ্যই তাদেরকে গ্রেফতার করা হবে। মিছিলের সত্যতা নিশ্চিত হলে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

Manual1 Ad Code

শেয়ার করুন