Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে যুবকের লাশ উদ্ধার

admin

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ০৩:১৩ অপরাহ্ণ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ০৩:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে যুবকের লাশ উদ্ধার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরের পাঠানটুলার পল্লবী মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার দিবাগত (২৫ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

Manual2 Ad Code

আত্মহত্যাকারী যুবকের নাম আদিল আহমদ (২৯)। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার মান্দারুকা গ্রামের আব্দুল মসব্বিরের ছেলে।

Manual5 Ad Code

আদিল পল্লবী মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি ছিলেন।

পুলিশ জানায়, নিরাময় কেন্দ্র কর্তৃপক্ষের দেওয়া খবরের ভিত্তিতে রাত ৩টার দিকে জালালাবাদ থানাপুলিশ গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার। আদিল তার শোবার কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে রশির মাধ্যমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মাদকাসক্তের পাশাপাশি তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন- ‘প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে- এটি আত্মহত্যাই। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে, শেষ হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

Manual3 Ad Code

শেয়ার করুন