Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে মানবপাচার মামলায় ভাই-বোন গ্রেপ্তার

admin

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ১১:১৫ পূর্বাহ্ণ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ | ১১:১৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে মানবপাচার মামলায় ভাই-বোন গ্রেপ্তার

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট থেকে মানবপাচার মামলার আসামী ভাই-বোনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর থানাপুলিশ সিলেট মহানগরীর শাহপরাণ থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃতরা হলো- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদীপুর গ্রামের মনফর আলীর মেয়ে সুভি বেগম (৩২) ও তার ভাই শামছুল মিয়া (২৯)। তাদের বিরুদ্ধে মানবপাচারের চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Manual5 Ad Code

পুলিশ জানায়, সুভি ও শামছুলসহ একটি চক্র দীর্ঘদিন ধরে ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে মানবপাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীদের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

Manual1 Ad Code

সুভির স্বামী ইতালিতে এবং তার আরেক ভাই লিবিয়ায় বসবাস করে। এই চক্র অভিবাসন প্রত্যাশীদের ইউরোপের স্বপ্ন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

Manual1 Ad Code

ভুক্তভোগী জগন্নাথপুর বাজার ব্যবসায়ী শেলন ভান্ডারী বলেন, ‘ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে আসামি সুভি বেগম বিদেশ প্রত্যাশী অনেকের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ওই নারীর স্বামী ও তার ভাই আন্তর্জাতিক মানবপাচার চক্রের সঙ্গে জড়িত। ইতালি পাঠানোর কথা বলে প্রতারণার মাধ্যমে তারা আমার নিকট থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।’

Manual4 Ad Code

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) নূর হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন