স্টাফ রিপোর্টার:
নাম মাশরাফির চানাচুর কোম্পানী। সেখানে তৈরি হয় ভেজাল গুড়, চানাচুর এবং অন্যান্য দ্রব্য। সেগুলোতে ব্যবহার করা হয় বিভিন্ন হোটেল বা জিলাপীর দোকানের পোড়া এবং পঁচা মিষ্টির শিরা। ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিয়াল পণ্যের রঙ যা মানব দেহের জন্য মারাত্মক ঝুঁকির।
এর আগে অন্তত দু’বার এই কারখানায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে। তবে এবার আর জরিমানা নয়, সরাসরি মাশরাফি চানাচুর কোম্পানীর মালিক মো. নুরু খানকে ১ বছর বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকালে গোটাটিকর বিসিক শিল্পনগরীতে অভিযান চালিয়ে কারখানাটি যাবতীয় মালামাল জব্দ ও নূরু খানকে কারাদন্ডাদেশ দেন সিলেট জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
নুরু খান দক্ষিণ সুরমা থানার মোমিনখলা গ্রামের মৃত আব্দুল কুদ্দুস খানের ছেলে।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজের নেতৃত্বে অভিযানে র্যাব-৯ এর একটি দল ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অংশগ্রহণ করে।
অভিযানে জব্দ ১৭৫ কার্টন ভেজাল গুড়, বিপুল পরিমাণ ভেজাল তেল ও কারখানার অন্যান্য জিনিসপত্র জব্দ করে সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ে নিয়ে ধ্বংস করা হয়েছে।অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ ও র্যাব-৯ এর অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।