নিজস্ব প্রতিবেদক:
সিলেটে হাম রোগে আক্রান্ত হয়ে ৭ মাসের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুটি সুনামগঞ্জের বাসিন্দা। সব মিলিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮১ জনে। এরমধ্যে হাম রোগে ৪ জন ও বাকিরা উসর্গে মারা গেছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ৭৪ জন সন্দেহভাজন রোগী ভর্তি হয়েছেন।
জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩৬০ জন ল্যাব নিশ্চিত হামের রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ জেলায় সর্বোচ্চ ২১০ জন, সিলেটে ১১৭ জন, হবিগঞ্জে ৩৪ জন (যার মধ্যে ২ জন রুবেলা পজিটিভ) এবং মৌলভীবাজারে ১৬ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ জনের শরীরে ল্যাবে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।
বর্তমানে সিলেটের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ২৯০ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৯৭ জন রোগী ভর্তি আছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৯৪ জন চিকিৎসাধীন রয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।
এছাড়া অন্যান্য হাসপাতালের মধ্যে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৭ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৩ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১০ জন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, আল হারামাইন হাসপাতালে ৫ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ২ জন, পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন রোগী ভর্তি আছেন। বাকি রোগীদের মধ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জনসহ অন্যান্য উপজেলার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে যে ৭৪ জন রোগী ভর্তি হয়েছেন, তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৩ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।