Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে যে দুই বিশ্ববিদ্যালয় পেল ভিসি ও প্রো-ভিসি

admin

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ১২:৪১ অপরাহ্ণ | আপডেট: ২৮ জুলাই ২০২৬ | ১২:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে যে দুই বিশ্ববিদ্যালয় পেল ভিসি ও প্রো-ভিসি

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগের দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক বিভাগে নতুন নেতৃত্ব দিয়েছে সরকার। সরকারের পৃথক প্রজ্ঞাপনে দুই বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পাশাপাশি উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে (হকৃবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

Manual1 Ad Code

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ-উভয়ের মধ্যে যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এ দায়িত্বে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে প্রয়োজনবোধে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

Manual3 Ad Code

প্রসঙ্গত, এর আগে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে (হকৃবি) উপাচার্য হিসেবে দায়িত্বে ছিলেন ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ। তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) পাবলিক হেলথ অ্যান্ড এপিডেমিওলজি বিভাগের অধ্যাপক ছিলেন। ২০২৪ সালের ০১ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে তাকে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে (হকৃবি) উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

Manual3 Ad Code

এদিকে একই দিন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত আরেকটি আদেশে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) নতুন উপ-উপাচার্যকে (প্রো-ভাইস চ্যান্সেলর) নিয়োগ দেওয়া হয়েছে। সুবিপ্রবিতে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওই প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশক্রমে ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’-এর ১২(১) ধারা অনুযায়ী ড. মো. জাহাঙ্গীর সরকারকে উপ-উপাচার্য (প্রো-ভিসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে হবে, সে সময় পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা গ্রহণ করবেন এবং বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। পাশাপাশি তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি ও বিধি অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি উপাচার্য অর্পিত ক্ষমতা ও দায়িত্বও তিনি পালন করবেন। তবে প্রয়োজনবোধে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জনস্বার্থে অবিলম্বে এ আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, ইউজিসির চেয়ারম্যান, শাবিপ্রবির রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

শেয়ার করুন