Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে যে রোগে বাড়ছে প্রাণহানি

admin

প্রকাশ: ২৪ মে ২০২৬ | ০১:১৫ অপরাহ্ণ | আপডেট: ২৪ মে ২০২৬ | ০১:১৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে যে রোগে বাড়ছে প্রাণহানি

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যু বেড়েই চলছে। একই সাথে হাসপাতালগুলোতেও বাড়ছে হাম ও হামের উপসর্গে শিশু রোগীর সংখ্যা। এই বিভাগে ৫২জন শিশুর মৃত্যু হয়েছে।

Manual8 Ad Code

সর্বশেষ রবিবার (২৪ মে) হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বাড়ি দক্ষিণ সুনামগঞ্জে। তার বয়স ছিলো ৮ মাস। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি সিলেটের ডা. শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যায়।

রবিবার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

Manual1 Ad Code

জানা যায়, গত ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৭৩ জন। এদের নিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৯৯ জন রোগী ভর্তি আছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে একজনের হাম রোগ শনাক্ত হয়েছে।

Manual4 Ad Code

শেয়ার করুন