Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে যে সময়সূচিতে চলবে অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল

admin

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬ | ০১:২৮ অপরাহ্ণ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ | ০১:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে যে সময়সূচিতে চলবে অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল

Manual5 Ad Code

নিউজ ডেস্ক:
সিলেটসহ দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালগুলোর নতুন সময়সূচি নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখা। নতুন সময় অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত কোর্ট চলবে। এর মধ্যে বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে।

Manual5 Ad Code

রোববার (৫ এপ্রিল) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। প্রধান বিচারপতির আদেশ অনুসারে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শফিকুর রহমান এ বিজ্ঞপ্তি জারি করেন।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সময় অনুযায়ী আদালত চলবে। শুক্র ও শনিবার আগের মতোই সাপ্তাহিক ছুটি থাকবে।

Manual5 Ad Code

শেয়ার করুন