Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে র‌্যাবের চিরুণী অভিযানে ১৬ ছিনতাই কারী আটক

admin

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ০৭:১৪ অপরাহ্ণ | আপডেট: ১১ মার্চ ২০২৬ | ১২:৩৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে র‌্যাবের চিরুণী অভিযানে ১৬ ছিনতাই কারী আটক

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে র‌্যাবের চিরুণী অভিযানে একরাতে ১৬ ছিনতাইকারীকে আটক হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

Manual3 Ad Code

আটককৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোপালপুরের রিমন আহমদ (৩৬), সিলেট নগরীর কাজিটুলার শিহাব আহমেদ জগলু, দক্ষিণ কাজলশাহ’র রিয়াজ আহমদ (২২), বাগবাড়ি নরসিংটিলার বাবলু আহমদ (২৮), দক্ষিণ সুরমার মোমিনখলার রাজু ইসলাম শফিক (২২), বরইকান্দির মইনুল ইসলাম ডাইল (৩৮), চান্দাই শিববাড়ির সুমন (২৫), জেলার গোলাপগঞ্জ উপজেলার দত্তরাইল নোয়াপাড়ার সাবুল আহমদ (২৫), পশ্চিম দত্তরাইলের সুহেল আহমদ (২১), সুনামগঞ্জের দিরাই উপজেলার সিকান্দরপুরের ইমন আহমদ (৩০), একই জেলার বিশ্বম্ভরপুর উপজেলার গামাইরতলার নুরুল ইসলাম শুভ (২০), ফতেহপুরের দিব্য সরকার (২২), মধ্যনগর থানার সাউদপাড়ার রিপন মিয়া (৩২), মৌলভীবাজারের রাজনগর উপজেলার সুরিখাল কালাবাাজরের জাবেদ ওরফে নেইমার (২৪), কুলাউড়া উপজেলার বরমচালের আলাল হোসেন (২৩) ও কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার লৌহগাঁও’র জাকির হোসেন (২৭)।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাম্প্রতিক সময়ে সিলেটে ছিনতাইকারী চক্রের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ছিনতাইকারীরা নিরীহ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা, ব্যাগ, মোবাইল ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে জনজীবন অতিষ্ঠ করে তুলছে। এরই প্রেক্ষিতে র‌্যাব চিরুণী অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ১৬ সদস্যকে আটক করেছে।

Manual4 Ad Code

শেয়ার করুন