Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে শিশু মৃত্যু বেড়ে ১০৮

admin

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ০২:৩২ অপরাহ্ণ | আপডেট: ২৩ জুলাই ২০২৬ | ০২:৩২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে শিশু মৃত্যু বেড়ে ১০৮

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে দীর্ঘ হচ্ছে শিশু মৃত্যুর মিছিল। প্রায় প্রতিদিনই হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশুরা হাসপাতালে মারা যাচ্ছেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেটে আরও এক শিশু মারা গেছেন। এ নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৮ জনে।

Manual8 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, মারা যাওয়া শিশুটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গোপালপুরে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মারা যাওয়া ১০৮ জনের মধ্যে সুনামগঞ্জের ৪৮ জন, সিলেটের ৩৬ জন, মৌলভীবাজারে ১৩ জন ও হবিগঞ্জের ১১ জন রয়েছেন।

Manual4 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া ৭১ জনসহ চিকিৎসাধীন আছেন ২৪৮ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯১ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক ডা. মাহবুবুল আলম জানান, যারা আক্রান্ত হচ্ছে ও মারা যাচ্ছে তাদের ৯৫ শতাংশই হামের টিকা নেয়নি। অজ্ঞতা ও কুসংস্কারের কারণে সিলেটের চা বাগান ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে টিকা থেকে বাদ পড়া শিশুর সংখ্যা বেশি। যে কারণে ওই দুই জেলায় শিশু মৃত্যুর সংখ্যাও বেশি।

শেয়ার করুন