Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে সড়কে ঝরল ১২ প্রাণ

admin

প্রকাশ: ০৬ মে ২০২৬ | ০২:১০ অপরাহ্ণ | আপডেট: ০৬ মে ২০২৬ | ০২:১০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে সড়কে ঝরল ১২ প্রাণ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
বিদায়ী এপ্রিল মাসে দেশে ৪৬৩টি সড়ক দুর্ঘটনায় ৪০৪ জন নিহত ও ৭০৯ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫৩ জন নারী ও ৪৮ শিশু রয়েছে। এই সময়ে দেশে নৌ দুর্ঘটনা ঘটেছে সাতটি। এতে চারজনের মৃত্যু ও ১১ জন আহত হয়েছেন। রেল পথে ৩৪টি দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু ও ১৭ জন আহত হয়েছেন। সিলেটেরসংস্কৃতি ব্লগ

Manual3 Ad Code

বুধবার (৬ মে) সকালে রোড সেফটি ফাউন্ডেশন দুর্ঘটনার এই পরিসংখ্যান প্রকাশ করেছে।

Manual5 Ad Code

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, নয়টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোড সেফটি ফাউন্ডেশন জানায়, সবচেয়ে বেশি দুর্ঘটনার কবলে পড়েছে মোটরসাইকেল।
সবচেয়ে বেশি ১৯৩টি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে। শতকরা হিসাবে মোট দুর্ঘটনার ৪১ দশমিক ৬৮ শতাংশ।
অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে সকালে। শতকরা হিসাবে ২৮ দশমিক ৫০ শতাংশ।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১০৯টি দুর্ঘটনায় ১০২ জন নিহত হয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে কম ১২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২ জন।

Manual1 Ad Code

শেয়ার করুন