নিজস্ব প্রতিবেদক :
সিলেটের দুর্ধর্ষ ডাকাত সুজন মিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) দুপুরে জালালাবাদ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। সোমবার (১৮ মে) বিকালে জালালাবাদ থানা পুলিশের একটি দল ২ নং হাটখোলা ইউনিয়নের নন্দীরগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাত সুজন মিয়া জালালাবাদ থানাধীন ২ নং হাটখোলা ইউনিয়নের পাইকরাজ গ্রামের আলতা ডাকাতের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সুজন ডাকাত একাধিক মামলায় অভিযুক্ত। একই সাথে তার বিরুদ্ধে সাজাসহ ৯টি মামলার পরোয়ানা রয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার মনজুরুল আলম। তিনি জানান, পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে ডাকাত সুজন মিয়াকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন এবং সাজাসহ ৯টি মামলার পরোয়ানা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।