নিজস্ব প্রতিবেদক :
সিলেটে স্কুলছাত্রী অপহরণ মামলায় অভিযুক্ত ছাব্বির আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে অপহৃত শিক্ষার্থীকেও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিষয়টি জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের গণমাধ্যম শাখা। তারা জানায়, সোমবার (১৯ অক্টোবর) সিলেটের কোম্পানীগঞ্জ থানার ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া মাঝপাড়া গ্রামে অভিযান চালিয়ে ছাব্বিরকে গ্রেপ্তার ও কিশোরী শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
ছাব্বির হোসেন (২৩) বালাগঞ্জ থানার কায়েস্তগাঁও হাড়িয়ারগাঁও এলাকার গেন্দু মিয়ার ছেলে।
এসআরবি জানায়, গোলাপগঞ্জ থানা এলাকার একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ওই শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ছাব্বিরের। গত ৮ আগস্ট মেয়েটের মা ঘুম থেকে জেগে দেখেন মেয়েটি ঘরে নেই। অনেক খোঁজাখুজি করেও তাকে না পেয়ে তিনি গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়রি দায়ের করেন।
পরে তিনি জানতে পারেন ফুঁসলিয়ে ছাব্বির তাকে নিয়ে উধাও হয়েছে। এরপর তিনি তাকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের জন্য দু’জনকেই গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।