Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে হাম উপসর্গ নিয়ে প্রাণ গেল আরেক শিশুর

admin

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ | ০৫:৩৩ অপরাহ্ণ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ | ০৫:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে হাম উপসর্গ নিয়ে প্রাণ গেল আরেক শিশুর

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১০ মাস বয়সী শিশুটি। এ নিয়ে সিলেট বিভাগে হাম উপসর্গ মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চার জন।

Manual6 Ad Code

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. কামরুজ্জামান জানান, সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটি। হাম ছাড়াও শিশুটি হার্ড ফেইলিউর সহ অন্যান্য রোগে আক্রান্ত ছিলো। হাম মোকাবিলায় তাদের সকল প্রস্তুতি রয়েছে। এদিকে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে ৩ জন রোগী ল্যাবরেটরি পরীক্ষায় শনাক্ত হয়েছেন।

Manual3 Ad Code

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিভাগে মোট ৪৫ জনের ল্যাব কনফার্ম কেস পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে এ রোগের উপসর্গ মোট ১০৭ জন রাগী চিকিৎসা নিচ্ছেন।

Manual7 Ad Code

এদের মধ্যে ৬২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯ জন।

শেয়ার করুন