Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ১০ দিনের জন্য পরিবহন ধর্মঘট স্থগিত

admin

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ০৪:৩০ অপরাহ্ণ | আপডেট: ০৩ জুন ২০২৬ | ০৪:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ১০ দিনের জন্য পরিবহন ধর্মঘট স্থগিত

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট-হবিগঞ্জ সড়কে বুধবার (৩ জুন) থেকে শুরু হওয়ার কথা থাকা পরিবহন ধর্মঘট সাময়িক সময়ের জন্য স্থগিত করেছে জেলা পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। মঙ্গলবার (২ জুন) জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জিকে গউছের আশ্বাসের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিষদের নেতারা জানিয়েছেন, আজ বুধবার শুরু হওয়ার কথা থাকা পরিবহণ ধর্মঘট আগামী ১২ জুন পর্যন্ত সাময়িক সময়ের জন্য কর্মসূচি স্থগিত থাকবে। তবে হবিগঞ্জ-মৌলভীবাজার সড়কে বাস চলাচল বন্ধ থাকবে বলেও জানিয়েছেন বাস মালিকরা।

Manual3 Ad Code

এর আগে গত রবিবার (৩১ মে) হবিগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সদস্য সচিব আবু মঈন চৌধুরী সোহেল এই ধর্মঘটের ঘোষণা দিয়েছিলেন। ২ জুনের মধ্যে হবিগঞ্জের বাসগুলোকে আগের মতো মৌলভীবাজার হয়ে সিলেট রুটে চলাচলের সুযোগ নিশ্চিত করা না হলে ধর্মঘট কর্মসূচি পালন করা হবে।

Manual3 Ad Code

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-সিলেট রুটে চলাচলকারী বাসগুলোকে মৌলভীবাজারের কিছু মালিক ও শ্রমিক সংগঠন বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছে। এর ফলে দুই জেলার পরিবহন খাতে অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং শত শত শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন বলেও দাবি করেন তিনি।

Manual6 Ad Code

শেয়ার করুন