Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ১০ নারী-পুরুষ গ্রে ফ তা র, দুটি হোটেল সিলগালা

admin

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ | ০৪:২৭ অপরাহ্ণ | আপডেট: ২০ আগস্ট ২০২৬ | ০৪:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ১০ নারী-পুরুষ গ্রে ফ তা র, দুটি হোটেল সিলগালা

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে অনৈতিক কার্যক্রম পরিচালনার দায়ে দুটি আবাসিক হোটেল সিলগালা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) মহানগরীতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

Manual5 Ad Code

পুলিশ জানায়, বুধবার (১৯ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালি মডেল থানাধীন রাজার গলি দরগা গেইট এলাকার ‘হোটেল নির্জন’-এ অভিযান পরিচালনা করে।

এ সময় হোটেলটির ৬ষ্ঠ তলার ৬১৪ নম্বর কক্ষ থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মো. সুজন হোসাইন (২৭), রিয়ামনি (১৮), তানজির হোসেন (৩০) ও মো. কামরুল ইসলাম (৩৫)কে গ্রেফতার করা হয়।

Manual7 Ad Code

অন্যদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী এলাকার তিতাস হোটেলে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ।

Manual6 Ad Code

ওই অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মো. কিবরিয়া (৫০), ইকবাল আহমেদ (৪০), আকতার (৩৬), মো. আফজল (৩০), নাজমা (৩৫) ও রুমা (৩৩)কে গ্রেফতার করা হয়।

Manual6 Ad Code

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, ‘গ্রেফতারকৃত ১০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একইসাথে অনৈতিক কার্যক্রম পরিচালনার দায়ে ‘হোটেল নির্জন’ ও ‘হোটেল তিতাস’ সিলগালা করা হয়েছে।’

শেয়ার করুন