Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ৬১ জন শিশুর প্রাণহানি

admin

প্রকাশ: ০১ জুন ২০২৬ | ১২:৫৩ অপরাহ্ণ | আপডেট: ০১ জুন ২০২৬ | ১২:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ৬১ জন শিশুর প্রাণহানি

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে দিনে দিনে বাড়ছে হাম রোগে মৃত্যুর সংখ্যা। একই সাথে হাসপাতালগুলোতেও বাড়ছে শিশু রোগীদের ভিড়। সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সিলেটে এ পর্যন্ত ৬১ জন শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুন) বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

Manual6 Ad Code

জানা যায়, ১৭ মাস বয়েসি এই শিশুর বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাড়ি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

Manual4 Ad Code

সেই সাথে সোমবার (১ জুন) সকালের আগ পর্যন্ত ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৭৮ জন। এদের নিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৫৬ জন রোগী ভর্তি আছেন। তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে কারো হাম রোগ শনাক্ত হয়নি।

এদিকে, এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গে ৬১ শিশু মৃত্যুবরণ করেছে। এর মধ্যে সরাসরি হাম রোগে মারা গেছেন ৪ জন ও বাকিরা উপসর্গে।

Manual3 Ad Code

শেয়ার করুন