Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ৬৭ লাখ টাকার মালামাল জব্দ

admin

প্রকাশ: ১০ জুন ২০২৬ | ০৪:১৯ অপরাহ্ণ | আপডেট: ১০ জুন ২০২৬ | ০৪:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ৬৭ লাখ টাকার মালামাল জব্দ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৬ লাখ ৫৩ হাজার ২শ’ টাকা মূল্যের চোরাচালানের মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

Manual5 Ad Code

বুধবার (১০ জুন) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এই মালামাল আটক করা হয়।

বিজিবি ৪৮ জানায়, বুধবার (১০ জুন) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী সোনালীচেলা, প্রতাপপুর, বাংলাবাজার, বিছনাকান্দি, দমদমিয়া, তামাবিল, সংগ্রাম, সোনারহাট এবং লাফার্জ বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিজিবি। এই অভিযানের সময় বিপুল পরিমান ভারতীয় সানগ্লাস, গরু, শাড়ি, কম্বল, সুপারি, চিনি এবং মদ আটক করে। আটককৃত চোরাই মালামালের আনুমানিক সিজার মূল্য ৬৬ লাখ ৫৩ হাজার ২শ’ টাকা।

Manual8 Ad Code

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক মো. নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Manual4 Ad Code

শেয়ার করুন