নিজস্ব প্রতিবেদক:
সিলেট পেয়েছে নতুন ডিআইজি ও এক পুলিশ সুপার। সিলেট রেঞ্জের ডিআইজি ও এক পুলিশ সুপারকে বদলির পর দু’জনকে পাঠানো হচ্ছে গুরুত্বপূর্ণ এ দুই পদে।
মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাজশাহী মেট্টোপলিটন পুলিশ কমিশনার (আরএমপি) জিল্লুর রহমানকে সিলেট রেঞ্জের ডিআইজি হিসাবে বদলি করা হয়েছে।
আর বর্তমান ডিআইজি মুশফেকুর রহমানকে বদলি করা হয়েছে পুলিশ অধিদফতরের ডিআইজি হিসাবে।
মৌলভীবাজারের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ- আরএমপির উপপুলিশ কমিশনার রিয়াজুল ইসলামকে।
বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে বদলি করা হয়েছে নৌপুলিশ সুপার হিসাবে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।