স্টাফ রিপোর্টার:
ভ্রমণ চাহিদা ও সাড়া বিবেচনায় সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে ওমানভিত্তিক বাজেট এয়ারলাইন্স সালামএয়ার। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে সপ্তাহে পাঁচটি নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করেছে সালাম এয়ার। এরআগে গত ১ সেপ্টেম্বর সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে এই রুটে যাত্রা শুরু করে এয়ারলাইন্সটি।
যাত্রীদের আরও উন্নত ভ্রমণ সুবিধা নিশ্চিত করতে সপ্তাহে অতিরিক্ত দুটি ফ্লাইট যুক্ত করা হয়েছে। এখন থেকে সালামএয়ার সিলেট-মাস্কাট-সিলেট রুটে প্রতি সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শনিবার নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে।
সিলেটের যাত্রীদের ভালোবাসা, আস্থা ও অব্যাহত সহযোগিতার ফল হিসেবেই এই রুটে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। নতুন যুক্ত হওয়া ফ্লাইটগুলো শুধু সিলেটবাসীর যাতায়াত সুবিধাই বৃদ্ধি করবে না, পাশাপাশি মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যে আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য ভ্রমণের সুযোগ তৈরি করবে।
সালামএয়ার কর্তৃপক্ষ জানায়, সিলেটবাসীর অব্যাহত সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকলে খুব শিগগিরই সিলেট-মাস্কাট রুটে সপ্তাহের সাত দিনই ফ্লাইট পরিচালনার লক্ষ্য রয়েছে সালামএয়ার-এর।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।