Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট র‍্যাব দেখে পালাচ্ছিলেন মোস্তাকিম, অতঃপর…

admin

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:৫৯ অপরাহ্ণ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট র‍্যাব দেখে পালাচ্ছিলেন মোস্তাকিম, অতঃপর…

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৯) অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর সোয়া দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পাওয়ার হাউস রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো. মোস্তাকিম (২২)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামের রুবেল মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর সোয়া দেড়টার দিকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হলেও তার অপর সহযোগী পালিয়ে যান। পরে আটক ব্যক্তির কাছে থাকা একটি কার্টন থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক ব্যক্তিকে আটক করতে অভিযান চলছে। জব্দকৃত আলামত সিলেটের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual2 Ad Code

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

Manual1 Ad Code

শেয়ার করুন