Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট-লন্ডন ফ্লাইটে দুই যাত্রীর তুমুল মা*রা*মা*রি, ভাইরাল ভিডিওতে তোলপাড়

admin

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৪৩ পূর্বাহ্ণ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৪৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেট-লন্ডন ফ্লাইটে দুই যাত্রীর তুমুল মা*রা*মা*রি, ভাইরাল ভিডিওতে তোলপাড়

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট থেকে লন্ডনগামী একটি ফ্লাইটে উড়ন্ত অবস্থায় মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

Manual5 Ad Code

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করার পর মাঝ আকাশে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
তুচ্ছ বিষয় নিয়ে দুই যাত্রীর মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র বাকবিতণ্ডা থেকে সরাসরি হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। মাঝ আকাশে যাত্রীদের এমন ঘটনায় বিমানে থাকা সাধারণ যাত্রী, শিশু ও বয়স্কদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Manual2 Ad Code

ঘটনার বিস্তারিত জানিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদ বলেন, ‘ফ্লাইটটি বুধবার সকালে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে রওনা হয়। যাত্রা পথে এক পর্যায়ে দুই যাত্রীর মধ্যে হাতাহাতি শুরু হয়। বিষয়টি নজর কাড়লে কেবিন ক্রুরা দ্রুত এগিয়ে যান এবং মধ্যস্থতা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, দুই ব্যক্তি একে অপরের ওপর চড়াও হয়ে উত্যক্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে মারামারি শুরু হলে ধস্তাধস্তির কারণে এক যাত্রীর পরনের টি-শার্ট ছিঁড়ে যায়।

Manual2 Ad Code

পরিস্থিতি অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত হয়ে উঠলে উড়োজাহাজে থাকা কেবিন ক্রুর সদস্য এবং অন্যান্য সহযাত্রীরা দ্রুত এগিয়ে এসে হস্তক্ষেপ করেন। পরে তাদের আলাদা করে পরিস্থিতি শান্ত করেন।

শেয়ার করুন