Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে অর্ধ কোটি টাকার বুঙ্গার চালান পেল বিজিবি

admin

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ০৩:০২ অপরাহ্ণ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ | ০৩:০২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট সীমান্তে অর্ধ কোটি টাকার বুঙ্গার চালান পেল বিজিবি

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮- ব্যাটেলিয়ন। বিজিবি জানা যায়, শনিবার (৩ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

Manual2 Ad Code

বাংলাবাজার, তামাবিল, উৎমা, বিছনাকান্দি, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট, দমদমিয়া ও ডিবিরহাওরে এসব অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় জিরা, গরু, কম্বল, বডি লোশন, বাসমতি চাল, মদ, শুঁটকি, চকলেট, সুপারি ও চিনি উদ্ধার করা হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৬ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক মো. নাজমুল হক বলেন, ‘সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Manual2 Ad Code

শেয়ার করুন