নিজস্ব প্রতিবেদক :
সিলেটের গোয়াইনঘাটের জাফলং সীমান্ত এলাকা থেকে এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সংগ্রাম বিওপির টহল দল সীমান্তের ১২৭৩ নম্বর মেইন পিলারসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে। এ সময় পাচারের শিকার হতে যাওয়া এক ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে। আটক রুবেল দাস (২৭) সুনামগঞ্জের দিরাই থানার শিবারচর গ্রামের যতিন্দ্র দাসের ছেলে।
উদ্ধার হওয়া লাল্টু হোসেন (৪১) সাতক্ষীরার পাটকেলঘাটা থানার পাচপাড়া গ্রামের মো. মমিন গাজীর ছেলে।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. ইকবাল হোসেন সরকার জানান, বুধবার সন্ধ্যায় সংগ্রাম বিওপির নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাফেরা দেখে দুজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রুবেল দাস অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে লাল্টু হোসেনকে সীমান্ত এলাকায় নিয়ে এসেছিলেন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলাদায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।