স্টাফ রিপোর্টার:
সিলেট ও সুনামগঞ্জের পৃথক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য, মহিষ ও বিভিন্ন ধরনের চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিলেট ৪৮ ব্যাটালিয়নের সদস্যরা শনিবার (৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় এসব মালামাল জব্দ করে। এসবের বাজারমূল্য অর্ধকোটি টাকারও বেশি।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- ১৯০ পিস ভারতীয় কাতান শাড়ি, ৫টি মহিষ, ৪০৫টি হেয়ার ওয়েল, শুকনা সুপারি ১ হাজার ৫০০ কেজি, ৯০০ কেজি চিনি, ৪৭ বোতল, ১৩ হাজার ৩০ কেজি বাংলাদেশি রসুন, শিং মাছ ১৮০ কেজি। এসময় একটি মোটরসাইকলও জব্দ করা হয়।
এসবের বাজারমূল্য আনুমানিক ৫৮ লাখ ৮৫০ টাকা।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।