স্টাফ রিপোর্টার:
সিলেট-১ (সদর-নগর) আসনে ৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির। জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমানের চেয়ে তিনি ৮২৮ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
প্রার্থীদের নির্বাচনী এজেন্ট ও কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
সিলেট-১ আসনে মোট ভোট কেন্দ্র ২১৫টি। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ৫টির। প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৪৯২ ভোট।
আর দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের প্রাপ্ত ভোট ১ হাজার ৬৬৪।সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা নিয়ে গঠিত সিলেট-১ আসনে মোট ভোটার ৬ লাখ ৮০ হাজার ৯৪৬ জন। এর মধ্যে ৩ লাখ ৫৩ হাজার ১৮৬ জন পুরুষ, ৩ লাখ ২৭ হাজার ৭৪৭ জন নারী ও তৃতীয় লিঙ্গের ১৩ জন ভোটার রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।