স্টাফ রিপোর্টার:
চলমান অপারেশন ডেভিল হান্টে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আজম খানসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব। রবিবার পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
সোমবার এ তথ্য জানিয়েছে সিলেট জেলা ও মহানগর পুলিশ এবং র্যাব।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রবিবার নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খানসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজম খান ছাড়া মহানগর পুলিশের হাতে গ্রেফতার হওয়া বাকিরা হলেন- নগরের বারুতখানার বাসিন্দা ছাত্রলীগ কর্মী সাইরুল কবীর সঞ্জয় ও তার ভাই বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের ক্রীড়া সম্পাদক সানি কবীর, দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল বাছিত মকন মিয়া ও সিলেট জেলা তাঁতী লীগের পাঠাগার বিষয়ক সম্পাদক মো. ময়নুল ইসলাম।
এছাড়া জেলা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন দুই জন। তারা হলেন- ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আরমান হোসেন আনু ও জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মিলন আহমদ।
এদিকে, রবিবার রাতে নগরীর করেরপাড়া গুয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মহানগর যুবলীগের সহ-দপ্তর সম্পাদক হেলাল মিয়াকে গ্রেফতার করে র্যাব।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।