স্টাফ রিপোর্টার:
জীবননাশের শঙ্কায় সাতক্ষীরা সীমান্তে সর্তকতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার বিজিবির সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বল প্রয়োগ ও গোলাগুলির আশঙ্কা রয়েছে। তাই বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে বিএসএফ কর্তৃক জীবননাশের ঝুঁকি রয়েছে।
এ লক্ষ্যে বাংলাদেশি নাগরিক বিশেষ করে সীমান্তবর্তী জনসাধারণকে সীমান্তের অপর প্রান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত ও প্রাণ-হানিকর পরিস্থিতি এড়াতে অবৈধ অনুপ্রবেশ বা অসতর্কতাবশত সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টা থেকে বিরত থাকতে অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিক বা দুষ্কৃতিকারীরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে বিজিবি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।