ছাতক সংবাদদাতা:
সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হাতে দুজন আটক হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের জোয়ানরা তাদের আটক করে।
আটকরা হলেন- বাংলাদেশের নড়াইল জেলার লোহাগড়া থানার পারমল্লিকপুর গ্রামের মৃত শুক্কুর শেখের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৭) ও যশোর জেলার বাঘারপাড়া থানার রাধানগর গ্রামের মৃত আক্কাস মোল্লার ছেলে মফিজুর রহমান (২৮)।
বিজিবি জানায়, ১ বছর আগে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে কাজের উদ্দেশ্যে এ দুজন ভারত গিয়েছিলেন। ভারত থেকে একই রকম অবৈধভাবে ছাতকের বনগাঁও (সীমান্ত পিলার ১২৪৩/১০-এস) সীমান্ত দিয়ে সোমবার রাতে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি ৪৮ ব্যাটালিয়নের লবিয়া বিওপির জোয়ানরা রফিকুল ও মফিজুরকে আটক করে।
পরে তাদের সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।