স্টাফ রিপোর্টার:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল, পশু ও মদ জব্দ করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সিলেট জেলার কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলা ও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি।
অভিযানে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে ৫৩৮ বস্তা বা ২৬ হাজার ৯০০ কেজি ভারতীয় চিনি, ১৬৭ বোতল ভারতীয় মদ ও ১০০০ কেজি বাংলাদেশি রসুন এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে ১৬ টি বড় আকারের মহিষ জব্দ করা হয়েছে।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।