Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সুখে থাকার মন্ত্র কী, জানালেন অপু

admin

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫ | ১২:৫৭ অপরাহ্ণ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ | ১২:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
সুখে থাকার মন্ত্র কী, জানালেন অপু

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক:
ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ক্যারিয়ার নিয়ে হোক কিংবা ব্যক্তিগত জীবন— ভালো-খারাপ দুইয়ের মধ্য দিয়েই চলছেন তিনি। কখনো ভক্তদের ভালোবাসা পেয়েছেন, আবার কখনো তার নানান কর্মকাণ্ড সৃষ্টি করেছে সমালোচনা। শুধু তাই নয়, এ অভিনেত্রীর জীবনেও আর সাধারণদের মতোও সুখ-দুঃখ এসেছে।

ঢালিউড অভিনেতা শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী অপু বিশ্বাসের সুখের ঘাটতি হতে শুরু করে, তা অনেকটাই অনুমেয় তাদের ভক্ত-অনুরাগীদের। তবে এ তিনি মনে করেন, জীবনে যা কিছুই ঘটুক না কেন, সুখে থাকতে হলে যে কোনো ব্যাপারেই প্রত্যাশা থামাতে হবে।

Manual4 Ad Code

সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাসের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে অভিনেত্রীকে সুখে থাকার করণীয় কি— এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, আমার কাছে মনে হয় যে, সুখে থাকার জন্য একটা মানুষকে যে কোনো জায়গায় মানিয়ে নিতে হয়। তা হলেই সুখটা সম্পূর্ণভাবে চলে আসে। প্রত্যাশা না বাড়িয়ে কিংবা প্রত্যাশা না রাখাই ভালো।

অপু বিশ্বাসের এমন কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার ভক্ত-অনুরাগীরা সহমত পোষণ করেন। অনেকে এটিকে উপদেশ হিসেবেও সাদরে গ্রহণ করেন।

Manual3 Ad Code

উল্লেখ্য, ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় অভিনেত্রী অপু বিশ্বাসের। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেই নিয়মিত হন তিনি। এরপর থেকেই ক্যারিয়ারের জনপ্রিয়তার তুঙ্গে থাকেন অপু বিশ্বাস। ২০১৭ সাল পর্যন্ত শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ৭২টি সিনেমা মুক্তি পায় অভিনেত্রীর।

Manual1 Ad Code

শেয়ার করুন